খালে ডুবে প্রাণ গেল শিক্ষার্থীর

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ :

ছবি: সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় খালের পানিতে ডুবে হাবিবুর রহমান (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের আতকাপাড়া এলাকার টাঙ্গাইল খালে এ দুর্ঘটনা ঘটে।

মৃত হাবিবুর রহমান আতকাপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। সে স্থানীয় একটি কওমি মাদ্রাসার ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন বন্ধুর সঙ্গে হাবিবুর টাঙ্গাইল খালে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তাকে আর দেখা না গেলে বন্ধুরা চিৎকার শুরু করে। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, “খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জনপ্রিয় সংবাদগুলো

খালে ডুবে প্রাণ গেল শিক্ষার্থীর

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ :

সংগৃহীত