নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ এর উপজেলা পর্যায়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ১ম, ২য় ও তয় স্থান অধিকারী ১৬২ জন বিজয়ীকে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, এনজেড গ্রুপের চেয়ারম্যান নুরুজ্জামান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানাসহ বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।
০






