পাকিস্তানের পাল্টা হামলা, ৩ ভারতীয় নিহত

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে হামলার পর পাকিস্তানের ভেতরে অন্তত নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারত। এরই ধারাবাহিকতায় ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব হিসেবে পাকিস্তান কাশ্মীরের ভিম্বর গলি অঞ্চলে গোলাবর্ষণ করেছে বলে দাবি করেছে ইসলামাবাদ।

বিবিসির বরাত দিয়ে জানা গেছে, ভিম্বর গলির পার্শ্ববর্তী মেন্ধার এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে ভারতের সেনাবাহিনী জানিয়েছে, বিনা উসকানিতে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে গুলি চালিয়েছে পাকিস্তানি বাহিনী। এতে তিনজন বেসামরিক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া শ্রীনগরের আকাশে সেনা বিমানের গর্জনও শোনা যাচ্ছে বলে জানা গেছে।

চলমান এই উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি ভারত-পাকিস্তানকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের সামরিক সংঘাত বিশ্ব শান্তির জন্য হুমকিস্বরূপ।

একইসঙ্গে ভারতের সামরিক অভিযানের নিন্দা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “এটা খুবই লজ্জাজনক। আমার জানা মতে, এমন কিছু ঘটার ইঙ্গিত আগেই ছিল। তারা বহু বছর ধরে যুদ্ধ করে আসছে, কিন্তু আমি আশা করি এই সহিংসতা দ্রুতই শেষ হবে।”

জনপ্রিয় সংবাদগুলো

পাকিস্তানের পাল্টা হামলা, ৩ ভারতীয় নিহত

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত