ভাঙছে জাস্টিন বিবারের সংসার, ভিডিও ভাইরাল

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

আবারও আলোচনায় মার্কিন পপস্টার জাস্টিন বিবার। সম্প্রতি কোচেল্লা উৎসবে তার ধূমপান ও উদ্দাম নাচের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এসব ভিডিও ঘিরে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে—বিশেষ করে তার শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে।

এর আগে নিজের সোশ্যাল মিডিয়ায় কিছু রহস্যময় পোস্ট দিয়েছিলেন বিবার, যা তাকে ও স্ত্রী হেইলি বিবারের মধ্যে বিচ্ছেদের গুঞ্জনকে আরও জোরালো করে। নতুন করে কোচেল্লায় বারবার ধূমপান করতে দেখা যাওয়ায় অনেকেই বলছেন, বিবাহবিচ্ছেদের সম্ভাব্য প্রভাবেই এমন আচরণ করছেন তিনি। ভিডিওতে তাকে অনেকটা ক্লান্ত ও অসুস্থ দেখাচ্ছে।

একজন এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী লিখেছেন, “হলিউড এই ছেলেটার কী অবস্থা করে দিলো! কেউ যেন আর যত্নই নেয় না।” অন্য একজন বলেন, “কেউ কি একটু জাস্টিন বিবারের দিকে তাকাবে? ছেলেটার এখন সহায়তা প্রয়োজন, অথচ কেউ কিছু করছে না।”

একটি ভিডিওতে হেইলি বিবার এবং সম্ভবত জাস্টিনের সৎভাই জ্যাকসনকেও দেখা যায়। সেখানে দাবি করা হয়, হেইলি ছোট ভাইকে অনুষ্ঠান স্থান থেকে বের করে নিয়ে যাচ্ছিলেন, আর জাস্টিন তখন পাশেই বসে মাদক সেবন করছিলেন। ভিডিওর এক ক্যাপশনে লেখা, “খারাপ লাগছে… ভাইয়ের এমন অবস্থার সময় বোনকে ওকে সরিয়ে নিতে হচ্ছে।”

এদিকে জাস্টিন ও হেইলির মধ্যে বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়েছে। একটি সূত্র ‘রাডার’কে জানিয়েছে, তারা সম্পর্ক টিকিয়ে রাখতে চেষ্টার কোনও কমতি রাখছেন না। একাধিক থেরাপি সেশনেও অংশ নিচ্ছেন তারা।

এমন সময়ে ভক্তদের সবচেয়ে বড় চাওয়া—জাস্টিন যেন সুস্থ ও মানসিকভাবে স্থিতিশীল থাকেন।

জনপ্রিয় সংবাদগুলো

ভাঙছে জাস্টিন বিবারের সংসার, ভিডিও ভাইরাল

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত