খালেদার ফেরা নিয়ে ভিড় সামলানোর ছক সরকারের

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

আগামী সোমবার (৫ মে) সকাল ১১টার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন থেকে ঢাকায় ফিরছেন। তার আগমনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের বিপুল জমায়েতের আশঙ্কায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীতে উদ্বেগ তৈরি হয়েছে। বিএনপির পক্ষ থেকেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জোর প্রস্তুতি চলছে।

দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার ফেরাকে ঘিরে সোমবার সকাল থেকেই রাজধানীতে নেতাকর্মীদের ঢল নামতে পারে। ফলে সপ্তাহের ব্যস্ততম এই দিনে সড়কে বিশৃঙ্খলা এড়াতে বিএনপি কৌশলগতভাবে কর্মীদের জমায়েত নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে। এ লক্ষ্যে দলটির নেতারা ট্রাফিক বিভাগের সঙ্গেও যোগাযোগ রাখছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার মাগরিবের নামাজের পর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক যৌথসভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভা শেষে সংবাদমাধ্যমে ব্রিফ করার কথা রয়েছে।

দলীয় সূত্রে আরও জানা গেছে, খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতারাও বিমানবন্দরে উপস্থিত থাকবেন। ফলে বিমানবন্দর সড়কে ব্যাপক যানজটের আশঙ্কা করা হচ্ছে। এজন্য রোববারের (৪ মে) মধ্যে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা আসতে পারে।

খালেদা জিয়ার দেশে ফেরা শুধু তার চিকিৎসা শেষের পরবর্তী ধাপ নয়, বরং বিএনপির রাজনীতিতে এক নতুন উত্তেজনার সূচনা বলেই মনে করছে পর্যবেক্ষক মহল।

জনপ্রিয় সংবাদগুলো

খালেদার ফেরা নিয়ে ভিড় সামলানোর ছক সরকারের

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত