নতুন শিল্পে গ্যাসের দাম বাড়ল প্রতি ঘনমিটারে ১০ টাকা

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

নতুন শিল্প প্রতিষ্ঠান এবং অনুমোদিত লোডের অতিরিক্ত গ্যাস ব্যবহারকারীদের জন্য গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এখন থেকে প্রতি ঘনমিটারে ১০ টাকা বেশি গুনতে হবে এসব শিল্প গ্রাহকদের।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানায়, শিল্প বয়লারে ব্যবহৃত গ্যাসের দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা এবং ক্যাপটিভ পাওয়ারে ৩১.৭৫ টাকা থেকে বাড়িয়ে ৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। এই নতুন হার এপ্রিল মাসের বিল থেকেই কার্যকর হবে।

রবিবার এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। এসময় কমিশনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

পেট্রোবাংলার প্রস্তানে বিদ্যমান গ্রাহকদের দাম অপরিবর্তিত রাখা হলেও নতুন ও প্রতিশ্রুত গ্রাহকদের জন্য দাম বাড়ানোর সুপারিশ করা হয়। কিছু ক্ষেত্রে প্রস্তাব ছিল গ্যাসের দাম এক লাফে ৭৫.৭২ টাকা পর্যন্ত নিয়ে যাওয়ার।

এই দাম বৃদ্ধির ফলে নতুন শিল্প উদ্যোক্তাদের জন্য খরচ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে বিইআরসি বলছে, দীর্ঘমেয়াদে জ্বালানি সরবরাহের ভারসাম্য রক্ষায় এ পদক্ষেপ প্রয়োজন ছিল।

জনপ্রিয় সংবাদগুলো

নতুন শিল্পে গ্যাসের দাম বাড়ল প্রতি ঘনমিটারে ১০ টাকা

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত