শাড়িতে রূপের ঝলক ছড়ালেন জেফার

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

গান ও অভিনয়ের জগতে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন জেফার রহমান। ভিন্নধর্মী সঙ্গীত এবং অনন্য ফ্যাশন স্টাইলের জন্য বরাবরই আলোচনায় থাকেন তিনি। শুধু মঞ্চ বা পর্দায় নয়, সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব এই তারকা।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কিছু ছবি পোস্ট করে ফের নজর কাড়লেন জেফার। ছবিগুলোতে তাকে দেখা যাচ্ছে একটি স্লিভলেস শাড়িতে, যা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে ভক্তদের উচ্ছ্বাস। ক্যাপশনে তিনি লিখেছেন, “নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়?”

ছবির নিচে কমেন্ট বক্সে এক ভক্ত লিখেছেন, “মাশাআল্লাহ আপু, আপনাকে অসাধারণ লাগছে।” আরেকজন নববর্ষের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “শুভ নববর্ষ জেফার!”

উল্লেখ্য, জেফার রহমান বাংলাদেশের প্রথম ইউটিউবকেন্দ্রিক সঙ্গীতশিল্পী হিসেবে পরিচিত। ২০১০ সাল থেকে ইংরেজি গানের কাভার দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে তিনি নিজেই গান লেখেন, সুর করেন ও প্রযোজনাও করেন। মঞ্চ পরিবেশনায়ও তার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে

জনপ্রিয় সংবাদগুলো

শাড়িতে রূপের ঝলক ছড়ালেন জেফার

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত