‘সারপ্রাইজ’ সফরে মোহনীয় পরী

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। বিশেষ করে সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া দুটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে নানামুখী জল্পনা-কল্পনা। নেটিজেনদের অনেকেই ধারণা করছেন, তরুণ সংগীতশিল্পী শেখ সাদীর সঙ্গে পরীমণির সম্পর্কে টানাপোড়েন চলছে—যার ইঙ্গিত মিলেছে পরীর পোস্টে।

এই পরিস্থিতির মধ্যেই ঢাকার বাইরে অবস্থান করছেন নায়িকা। পরীমণি জানান, তার ম্যানেজার তুরানের জন্মদিনে ‘সারপ্রাইজ’ দিতে তিনি কক্সবাজারে গেছেন। আরও বলেন, তার সহকর্মীরাই এখন তার পরিবার।

ধারণা করা হচ্ছে, বর্তমানে একমাত্র ছেলে পূণ্যকে সঙ্গে নিয়েই কক্সবাজারে সময় কাটাচ্ছেন পরীমণি। রোববার সকালে সেখান থেকে একটি ভিডিও শেয়ার করেন তিনি, যেখানে দেখা যায়, সমুদ্রের পাড়ে এক প্রশান্ত সকাল উপভোগ করছেন তিনি। পূণ্য এবং সহকর্মীদের সঙ্গে কাটানো কিছু মুহূর্তও ভাগ করে নেন তিনি তার অনুসারীদের সঙ্গে।

এরপরদিন সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করেন নায়িকা। সবুজ টি-শার্টে সাদামাটা সাজেই ক্যামেরাবন্দি হন তিনি। ক্যাপশনে লেখেন, ‘সকাল সকাল’। ছবি প্রকাশের পরপরই তা ভাইরাল হয়ে যায়, আর নেটিজেনদের মধ্যে শুরু হয় আলোচনা।

একদিকে ভক্তরা তার মোহনীয় অবতার দেখে মুগ্ধ, অন্যদিকে কিছু ব্যবহারকারী আবার নেতিবাচক মন্তব্য করতেও ছাড়েননি।

জনপ্রিয় সংবাদগুলো

‘সারপ্রাইজ’ সফরে মোহনীয় পরী

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত