এক ছবিতে ৩০ চুম্বন দৃশ্য, ফিরতে মরিয়া সেই নায়িকা

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

বলিউডে পা রাখার সঙ্গে সঙ্গেই নজর কাড়েন সোনাল চৌহান। ২০০৮ সালে মুক্তি পাওয়া ইমরান হাশমির বিপরীতে তার প্রথম ছবি ‘জান্নাত’ তাকে এনে দেয় ব্যাপক পরিচিতি। সেই ছবিতে ৩০টি চুম্বনের দৃশ্য ছিল, যা আজও বলিউডপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। ঘনিষ্ঠ দৃশ্যে সাহসী অভিনয় দিয়ে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

তবে কেরিয়ারের শুরুতে আলোচনার তুঙ্গে থাকলেও ধীরে ধীরে অভিনয়জগৎ থেকে দূরে সরে যান সোনাল। যদিও মাঝে মাঝে সাহসী ফটোশুট কিংবা পুরনো সিনেমার দৃশ্য ঘিরে আবারও উঠে আসেন শিরোনামে।

এক সাক্ষাৎকারে সোনাল স্পষ্ট জানিয়েছিলেন, স্ক্রিপ্টের প্রয়োজন হলে ঘনিষ্ঠ দৃশ্যে তার আপত্তি নেই। তবে শুধুমাত্র প্রচারণার খাতিরে বা অহেতুক অন্তরঙ্গ দৃশ্য তিনি করবেন না বলেও জানিয়েছেন।

এখন, বহুদিন পর আবারও বলিউডে ফিরে আসতে চান সোনাল। পুরোনো জনপ্রিয়তা আর অভিনয়ের প্রতি ভালোবাসা নিয়েই প্রস্তুত হচ্ছেন রূপালি পর্দায় নতুনভাবে আত্মপ্রকাশের জন্য।

জনপ্রিয় সংবাদগুলো

এক ছবিতে ৩০ চুম্বন দৃশ্য, ফিরতে মরিয়া সেই নায়িকা

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত