প্রবাসীদের ভোটের সুযোগ দিতে চাই: সিইসি

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের ভোটের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, “পৃথিবীর অনেক দেশে ‘আউট অব কান্ট্রি’ ভোটিং চালু রয়েছে। কেউ কেউ শুরু করেও নানা কারণে সফল হয়নি। পাশের দেশ ভারতও এখনো এটি চালু করতে পারেনি। তবে আমরা চাই সীমিত পরিসরে হলেও এ ব্যবস্থার সূচনা হোক।”

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বিষয়ে নির্বাচন কমিশনের উদ্যোগ ও পরিকল্পনা তুলে ধরা হয়।

সিইসি আরও বলেন, “প্রবাসী ভোটের ব্যবস্থা করা আমাদের একটি অঙ্গীকার। দেশের আর্থসামাজিক বাস্তবতা ও শিক্ষা-পর্যায়ের বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক নেতৃত্বের সহযোগিতা ছাড়া কোনো উদ্যোগ বাস্তবায়ন সম্ভব নয়। মানুষের আস্থা বজায় রেখে এবং খরচ কমিয়ে কীভাবে এটি কার্যকর করা যায়, তা খতিয়ে দেখা হচ্ছে।”

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, বাংলাদেশের মোট ভোটারের প্রায় ১০ শতাংশ প্রবাসী। ইতিহাসে কোনো সময় প্রবাসীরা ভোট দিতে পারেননি। তিনি বলেন, “১৭৮টি দেশের মধ্যে ১১৫টি দেশে প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। ২০ শতাংশ দেশে প্রবাসীরা স্থানীয় ভোটারদের তুলনায় বেশি ভোট দেন।”

মূল প্রবন্ধে তিনি আরও উল্লেখ করেন, প্রবাসী ভোটারদের অন্তর্ভুক্তি ছাড়া জাতীয় মতামত কিছুটা খণ্ডিত থেকে যায়।

সেমিনারে সভাপতিত্ব করেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, “প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগে সক্ষম না হলে ভোটের উপস্থিতির হার কমে যায়। আমরা উৎসবমুখর পরিবেশে, সব নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করে নির্বাচন করতে চাই। তাই প্রবাসীদেরও যুক্ত করতে চাই।”

অনুষ্ঠানে ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদগুলো

প্রবাসীদের ভোটের সুযোগ দিতে চাই: সিইসি

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত