এসএসসির  ফল প্রকাশ ১০ অথবা ১১ জুলাই

সকালবেলা প্রতিবেদক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ অথবা ১১ জুলাই প্রকাশিত হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ওই দিন সকাল ১১টার পর একযোগে দেশের সব শিক্ষা বোর্ডে ফল প্রকাশ করা হবে।

আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, “ফল প্রকাশের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন কেবল শিক্ষা মন্ত্রণালয়ের তারিখ অনুমোদনের অপেক্ষা।”

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর জানায়, গত ১৫ মে মাদ্রাসা বোর্ডের পরীক্ষার মধ্য দিয়ে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হয়। নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সে অনুযায়ী ১৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা ছিল।

তবে বোর্ডগুলো ১৩ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব দিলেও, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়ের ১০ বা ১১ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী বোর্ডগুলো কাজ করছে।

এবারের ফলাফল ঘোষণার ক্ষেত্রে ভিন্নধর্মী সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ১৫ বছর ধরে চলে আসা রীতি অনুযায়ী ফল প্রকাশের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হলেও এবার তা করা হবে না। কোনো শিক্ষা উপদেষ্টা সংবাদ সম্মেলনও করবেন না। তবে আন্তঃশিক্ষা বোর্ড ফল প্রকাশ উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করতে পারে।

উল্লেখ্য, ১০ এপ্রিল থেকে শুরু হওয়া এবারের এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ১৩ মে। ব্যবহারিক পরীক্ষা হয় ১৫ থেকে ২২ মে পর্যন্ত। এবারের পরীক্ষায় ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষাগুলো পূর্ণাঙ্গ সিলেবাস, পূর্ণ নম্বর ও পূর্ণ সময় অনুযায়ী অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদগুলো

এসএসসির  ফল প্রকাশ ১০ অথবা ১১ জুলাই

সকালবেলা প্রতিবেদক

প্রকাশ :

সংগৃহীত