ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। নব্বই দশকের শেষ দিকে অভিনয়ে যাত্রা শুরু করলেও আজও সমানভাবে আলোচিত এই নায়িকা। সময়ের পরিক্রমায় দুই প্রজন্মের দর্শকের কাছেই তিনি প্রিয়মুখ হয়ে উঠেছেন।
বর্তমানে পূর্ণিমা অভিনয়ে তেমন নিয়মিত না হলেও ওয়েব কনটেন্ট এবং বিভিন্ন শোবিজ আয়োজনে তার সরব উপস্থিতি দেখা যায়। পাশাপাশি ব্যক্তিজীবন ও সোশ্যাল মিডিয়ায়ও তিনি বেশ সক্রিয়। নিজের রূপ ও আভিজাত্যপূর্ণ উপস্থিতি দিয়ে এখনও দর্শকদের মুগ্ধ করে চলেছেন তিনি।
সম্প্রতি সাদা ওড়না ও হালকা নীল সালোয়ারে সাদাসিধে লুকে কিছু ছবি পোস্ট করেন পূর্ণিমা। সেই ছবি দেখে অনেকেই চমকে গেছেন, অনেকে আবার আফসোসও করেছেন। একজন মন্তব্য করেন, “ছোট থেকে আপনাকে দেখে আসছি, আপনি যেন সময়কে থামিয়ে রেখেছেন। আমরা বুড়িয়ে যাচ্ছি, আপনি এখনও একই রকম!” আরেকজন লেখেন, “ছোটবেলার ক্রাশ ছিলেন, এখনও তেমনই সুন্দর।”
পূর্ণিমার ক্যারিয়ারে উল্লেখযোগ্য সাফল্য আসে ২০০৩ সালে ‘মনের মাঝে তুমি’ এবং ২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ ছবির মাধ্যমে। এই দুই সিনেমায় তার অভিনয় এখনো দর্শকের মনে গেঁথে আছে। সব মিলিয়ে পূর্ণিমা আজও বাংলা সিনেমার গ্ল্যামার আর অভিনয়ের এক অনন্য প্রতীক।






