সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় গোপন কিছু রাখা যেন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শোবিজ তারকাদের ব্যক্তিগত ভিডিও প্রায়শই ভাইরাল হয়ে পড়ছে। এবার আলোচনার কেন্দ্রে পাকিস্তানের জনপ্রিয় টিকটকার সজল মালিক। অনলাইনে তার একটি কথিত ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়েছে বলে দাবি করছেন নেটিজেনরা।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ভক্তদের একাংশ ক্ষোভ প্রকাশ করলেও, কেউ কেউ মনে করছেন এটি পরিকল্পিতভাবে ফাঁস করা হয়েছে তার জনপ্রিয়তা বাড়াতে। অনেকেই আবার ভিডিওটির সত্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন।
সজল মালিকের ভক্তরা ভিডিওটি শেয়ার না করার এবং তার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার আহ্বান জানাচ্ছেন। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত সজল মালিক কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, এর আগেও মিনাহিল মালিক ও ইমশা রহমানসহ বেশ কয়েকজন পাকিস্তানি তারকার ব্যক্তিগত ভিডিও ভাইরাল হওয়ার অভিযোগ উঠেছে। এসব ঘটনা এখন যেন পাকিস্তানের শোবিজ অঙ্গনে নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।






