নিখোঁজের দুই ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি 

প্রকাশ :

ছবি: প্রতিনিধির পাঠানো ছবি

জামালপুরের মেলান্দহে মাদারদহ নদী থেকে নিখোঁজের দুই ঘন্টা পর আজিম মিয়া (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১৩ মে) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নাংলা ইউনিয়নের হরিপুর-পাথালিয়া এলাকার মাদারদহ নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার হয়। এর আগে বিকাল তিনটার সময় নিখোঁজ হয় শিশুটি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি  বিভাগের চিকিৎসক ফারহানা আক্তার।
স্থানীয় সুত্রে জানা যায়, বিকাল তিনটার দিকে শিশু আজিম ও তার দুইজন বন্ধুর সাথে নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে আজিম পানিতে নিখোঁজ হয়। অন্য বন্ধুরা খোঁজে না পেয়ে পাড়ে উঠে আসে। পরিবার ও স্থানীয় লোকজন নদীতে নেমে জাল দিয়ে খোঁজতে থাকেন। খোজাঁখোজির একপর্যায়ে শিশুটির মরদেহ স্থানীয় এক লোকের পায়ে লাগলে উদ্ধার করে। পরে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম বলেন, তিনজনে গোসল করছে। আমি পাড়ে বসে ছিলাম। হঠাৎ তাদের মধ্যে একজন ডাকাডাকি করছে, তাকে ধরেন। আমি তাড়াতাড়ি নেমে একজনকে তুলে নিয়ে আসি। অন্যদিকে আজীম হারিয়ে যায়। তারপর আর খুঁজে পাওয়া যায় না। অনেক খোজাখুজির পর আড়াই ঘন্টা পরে উদ্ধার করা হয়।
মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি  বিভাগের চিকিৎসক ডাঃ ফারহানা বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।

জনপ্রিয় সংবাদগুলো

নিখোঁজের দুই ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি 

প্রকাশ :

প্রতিনিধির পাঠানো ছবি