ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ :

ছবি: প্রতিনিধির পাঠানো ছবি

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নেত্রকোনার দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) কমরেড মণি সিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে ছাত্র ইউনিয়নের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের অংশগ্রহণে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মণি সিংহ স্মৃতি যাদুঘর প্রাঙ্গনে দিনব্যাপী এ কর্মসূচী শুরু করা হয়। পরবর্তিতে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ছাত্র ইউনিয়ন সভাপতি জহির রায়হানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাবেক ছাত্রনেতা সামছুল আলম খান, রুপন কুমার সরকার, মোরশেদ আলম, জুয়েল রানা, ওয়ালী হাসান, নজরুল ইসলাম, নুর আলম খান, কবিরুল ইসলাম, রমজান আলী প্রমুখ।

বক্তারা বলেন, এসএসসি ও সমমান পরীক্ষায় ১৪ শতাংশের বেশি শিক্ষার্থী ঝরে পড়ে। দেশের প্রায় অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে এখনো প্রধান শিক্ষকই নেই। এসএসসি পাসের পর এইচএসসি পর্যন্ত অনেক শিক্ষার্থীই লেখাপড়া ছেড়ে দেয়। দেশে শিক্ষার মান কেমন, তা আমাদের সবারই জানা। বই খাতা সহ শিক্ষা উপকরণের দাম বেড়েছে কয়েকগুণ। বর্তমান সরকারের কাছে জোর দাবি, শিক্ষা উপকরণের দাম কমানোসহ দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মান সম্মত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আহবান জানাচ্ছি। আলোচনা সভা শেষে, শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

জনপ্রিয় সংবাদগুলো

ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ :

প্রতিনিধির পাঠানো ছবি