ভারত সম্পর্কিত বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) এএলএম ফজলুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্য তার একান্ত ব্যক্তিগত বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার (২ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় স্পষ্ট করে জানায়, ফজলুর রহমানের মন্তব্য বাংলাদেশ সরকারের অবস্থান বা নীতির প্রতিনিধিত্ব করে না। সরকার এমন বক্তব্যের সঙ্গে একমত নয় এবং সেটিকে সমর্থনও করে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তার ব্যক্তিগত মতামতের ভিত্তিতে সরকারকে জড়িয়ে কোনো মন্তব্য না করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সার্বভৌমত্ব, পারস্পরিক সম্মান, আঞ্চলিক অখণ্ডতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে অটল রয়েছে।






