কলমাকান্দায় আইসক্রিম বিক্রেতা নিহত, কিশোর চালক গুরুতর আহত

প্রকাশ :

ছবি: সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও-রামনাথপুর-মহিষখলা সড়কে সড়ক দুর্ঘটনায় এক আইসক্রিম বিক্রেতা নিহত হয়েছে। নিহত ব্যক্তি হলেন কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের মৌতলা গ্রামের আব্দুল করিমের ছেলে ইদ্রিস আলী (৪৫)। রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

এতে গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল চালক রনি (১৬) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চান্দালিপাড়া গ্রামের হান্নানের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল চালক রনি চন্দ্রডিঙ্গা পাহাড় দেখে মহিষখলা যাওয়ার পথে রামনাথপুর এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল আরোহী আইসক্রিম বিক্রেতা ইদ্রিস আলীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইদ্রিস আলীর মৃত্যু ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ লুৎফুর রহমান জানান, “দুর্ঘটনার বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।”

জনপ্রিয় সংবাদগুলো

কলমাকান্দায় আইসক্রিম বিক্রেতা নিহত, কিশোর চালক গুরুতর আহত

প্রকাশ :

সংগৃহীত