ভিজিএফ-টিসিবি দুর্নীতি, প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দলের নেতাদের উপর হামলা

আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম

প্রকাশ :

ছবি: প্রতিবেদকের পাঠানো ছবি

ভিজিএফ কার্ড, টিসিবি পণ্য ও চল্লিশ দিনের কর্মসূচির আওতায় নাম অন্তর্ভুক্তির বিনিময়ে সুবিধাবঞ্চিত মানুষের কাছ থেকে অর্থ আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় জামালপুর সদর উপজেলার পূর্ব শাখার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আতিক ইবনে আশরাফসহ চারজন নেতা সশস্ত্র হামলার শিকার হয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন শরীফপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম খান, তুলশীচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু তালেব ও শাহাদাত হোসেন শ্যামল।

৮ মে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আতিক সাংবাদিকদের জানান, গত ২৯ এপ্রিল বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি তুলশীচরের ঢৌয়াতলা এলাকায় গেলে একদল সন্ত্রাসী তার মোটরসাইকেলের গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়।

তিনি অভিযোগ করেন, ঢৌয়াতলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, তার চাচাতো ভাই ও বিএনপির ৬নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন রেজাউল, যুবদলের নেতারা সুজন মিয়া, আজিজুল ইসলাম, সুমন, মোহনসহ আরও ৫-৬ জন মিলে মোট ১০-১২ জন সশস্ত্র হামলায় অংশ নেয়। তারা রামদা, রড ও লোহার পাইপ দিয়ে আতিকের মাথা, হাত, পা ও মুখে এলোপাতাড়ি আঘাত করে।

তার সঙ্গে থাকা শামীম খান, আবু তালেব এবং শাহাদাত হোসেন শ্যামলও হামলায় গুরুতর আহত হন। আহতরা জামালপুর ও শেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আতিক জানান, হামলাকারীরা দীর্ঘদিন ধরে ভিজিএফ, টিসিবি এবং বিভিন্ন সরকারি প্রকল্পে নাম ওঠানোর নামে গরিব মানুষের কাছ থেকে টাকা আদায় করে আসছিল। এই দুর্নীতির প্রতিবাদ করায় তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, শারীরিক অবস্থার উন্নতির পর হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। একই সঙ্গে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

আতিক দাবি করেন, হামলাকারীদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নিতে হবে, কারণ তারা রাজনৈতিক পরিচয়ের আড়ালে দুর্নীতি ও সন্ত্রাস চালাচ্ছে। এদের কারণে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, তাই দল থেকেও এদের বহিষ্কার করা প্রয়োজন বলে তিনি মনে করেন।

এই ঘটনায় জামালপুরের রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জনপ্রিয় সংবাদগুলো

ভিজিএফ-টিসিবি দুর্নীতি, প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দলের নেতাদের উপর হামলা

আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম

প্রকাশ :

প্রতিবেদকের পাঠানো ছবি