তালায় সন্ত্রাসী ও চাঁদাবাজকে ধরে পুলিশে দিল জনতা

প্রকাশ :

ছবি: প্রতিবেদকের পাঠানো ছবি

সাতক্ষীরার তালায় আবু সাঈদ সরদার নামে কুখ্যাত এক চাঁদাবাজ ও সন্ত্রাসীকে জুতোর মালা পরিয়ে পুলিশে দিল স্থানীয় বিএনপির নেতাকর্মী ও ভুক্তভোগী জনতা। আটক চাঁদাবাজ সাঈদ সরদার মাগুরা গ্রামের মাহফুজ সরদারের পুত্র।  
রবিবার (৯মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার মাগুরা বাজারে এই ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গত ৫ আগষ্টের পর স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায় লোকদের নিকট ভয় দেখিয়ে চাঁদা দাবি করে আসছিল সে। মাগুরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন জানান, বর্তমানে সে ছাত্রদল ও যুবদলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন জায়গা থেকে চাঁদা আদায় করত। তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পেতো না। শুধু তাই নয় তার বিরুদ্ধে তালা থানায় একাধিক মামলা রয়েছে।

তার পরেও সে এলাকায় রাম রাজত্ব কায়েম করে চলত। অন্য দিকে এই সাঈদ ওয়ান এক্স বেট গেমের ও এজেন্টের ব্যবসা করত। রবিবার দুপুরে মাগুরা বাজারে ঘোরাঘুরি সময় স্থানীয় জনতা ধরে জুতোর মালা পরিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

তালা উপজেলার ছাত্রদলের সদস্য সচিব এস কে ফারুক হোসেন জানান, সাঈদ বিএনপির নাম ভাঙ্গিয়ে সম্প্রতি মাগুরা গ্রামের দেব্রত সেনের পুত্র দীপ্ত সেনের নিকট ভয় দেখিয়ে ৪৫ হাজার টাকা চাঁদাবাজি করেছে। এছাড়া মাগুরা বাজারের ব্যবসায়ী গোলকের নিকট ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। অন্য দিকে মাগুরা গ্রামের কাজল দাস পুত্র রিপনের বাড়িতে গাজা রাখার ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা চাঁদা আদায় করে সে।

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান জানান, গ্রেফতারকৃত সাঈদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

জনপ্রিয় সংবাদগুলো

তালায় সন্ত্রাসী ও চাঁদাবাজকে ধরে পুলিশে দিল জনতা

প্রকাশ :

প্রতিবেদকের পাঠানো ছবি