সাগরের কোরাল মাছ দিঘিতে 

প্রকাশ :

ছবি: সংগৃহীত

কোরাল মাছ।  সম্প্রতি এই দিঘি থেকে সাগরের কোরাল মাছ শিকার শুরু হয়েছে। প্রতিদিন গড়ে ৬-৭ টা কোরাল মাছ ধরা পরছে। সৌখিন লোকজন দিঘির পাড়ে এসে এসব কোরাল মাছ কিনে নিয়ে যাচ্ছেন। 

শনিবার সন্ধ্যায় কথা হয় জেলেদের সাথে। মাছ শিকারের জন্য সাত জনের দলটিকে  নিয়ে আসা হয়েছে বগুড়া সোনাতলা এলাকা থেকে। 

জেলেদের একজন  লিটন চন্দ্র দাস। তিনি জানান,  গত কয়েকদিনে অন্তত ১৫ টি কোরাল মাছ পাওয়া গেছে। এগুলোর গড় ওজন ৬-৮ কেজি। প্রতিকেজি কোরাল বিক্রি হচ্ছে দেড় হাজার টাকা কেজি। 

আরেকজন জেলে মোঃ দুলাল মুন্সি জানান, শনিবার বিকেল ৩ টায় ধর্মসাগর দিঘিতে জেল ফেলেছেন। তাদের জালে ৩ টা কোরাল ধরা পরে। যার মধ্য ২ টা কোরাল বিক্রি করেছেন ১৭ হাজার। একটার ওজন ৬ কেজি আরেকটির ওজন হয়েছে ৫ কেজি ৪ শ গ্রাম। আরেকটি মাছ বিক্রির জন্য রয়ে গেছে। 

এদিকে দিঘিতে সাগরের কোরাল মাছ চাষের বিষয়টি বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা। দীঘির পশ্চিমপাড়ের বাসিন্দা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মহিবুবুল হক ছোটন বলেন, কোরাল সাগরের মাছ। সুস্বাদু মাছ৷ এখন দীঘিতে চাষ হচ্ছে জেনে কিছুটা অবাক হলাম। 

ধর্মসাগর দিঘিটি জেলা প্রশাসন ইজারা দেয়। বর্তমানে ইজারায় রয়েছেন ৪২ জন। তাদের একজন মোঃ তারেকুল ইসলাম। তিনি জানান বছর দুয়েক আগে এক জেলের পরামর্শে নোয়াখালীর চর আলেকজেন্ডার থেকে ৩০০ কোরাল মাছের পোনা আনেন। তখন এগুলোর ওজন ছিলো ২০০-২৫০ গ্রাম। দুই বছর পর একেকটি কোরালের ওজন হয়েছে ৫-৮ কেজি। ইজারাদার তারেক আরো জানান, মূলত যেসব দিঘিতে পর্যাপ্ত ছোট মাছ আছে সেখানে কোরাল চাষ করা সম্ভব। ছোট মাছ খেয়েই বড় হয় কোরাল।

জনপ্রিয় সংবাদগুলো

সাগরের কোরাল মাছ দিঘিতে 

প্রকাশ :

সংগৃহীত