ইউরোপকে পাশে চায় চীন

চীনের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘটনাকে গুন্ডামি আখ্যা দিয়ে এর বিরুদ্ধে লড়তে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্তকে ‘গুন্ডামি’ হিসেবে আখ্যা দিয়ে এর বিরুদ্ধে একজোট হতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

শুক্রবার (১১ এপ্রিল) বেইজিংয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে এক বৈঠকে এই আহ্বান জানান তিনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, শি জিনপিং স্পষ্টভাবে জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে চীন ভীত নয়। বরং চীন ও ইউরোপের উচিত আন্তর্জাতিক দায়িত্ব পালন করা এবং একতরফা মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে একসঙ্গে প্রতিরোধ গড়ে তোলা।

তিনি বলেন, “এই বাণিজ্যযুদ্ধে কোনো পক্ষই জয়ী হবে না। কেউ যদি বৈশ্বিক নিয়ম ভঙ্গ করে, তাহলে সে নিজেই বিচ্ছিন্ন হয়ে পড়বে।”

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিতে প্রচারিত ভাষণে শি আরও বলেন, “চীনের ৭০ বছরের উন্নয়ন এসেছে আত্মনির্ভরতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে—বাহ্যিক সাহায্যের ওপর নয়। তাই অন্যায়ভাবে চীনকে দমিয়ে রাখার চেষ্টা ব্যর্থই হবে।”

বৈঠকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও বলেন, বাণিজ্য নিয়ে উত্তেজনা যেন চীন ও ইউরোপের মধ্যে সহযোগিতাকে বাধাগ্রস্ত না করে। তিনি জানান, স্পেন প্রতিবছর প্রায় ৫০ বিলিয়ন ডলারের পণ্য চীন থেকে আমদানি করে।

এদিকে ট্রাম্প প্রশাসনের ধারাবাহিক শুল্ক বৃদ্ধির পাল্টা জবাব হিসেবে চীনও এবার মার্কিন পণ্যের ওপর ১২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, যা আগামীকাল শনিবার থেকে কার্যকর হবে।

এর আগে বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে।

এই পদক্ষেপ পাল্টা পদক্ষেপের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্যযুদ্ধ আরও তীব্র আকার ধারণ করেছে।

তবে চীন জানিয়েছে, মার্কিন শুল্কের পরবর্তী উত্তরে তারা আর সাড়া দেবে না।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, “এই শুল্ক আরোপ এখন কেবল একটি অর্থহীন সংখ্যার খেলায় পরিণত হয়েছে। বারবার শুল্ক বাড়ানোর ফলে শুধু যুক্তরাষ্ট্রের একচেটিয়া আচরণই প্রকাশ পাচ্ছে। এটা শেষ পর্যন্ত রসিকতায় পরিণত হবে।”

জনপ্রিয় সংবাদগুলো

ইউরোপকে পাশে চায় চীন

চীনের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘটনাকে গুন্ডামি আখ্যা দিয়ে এর বিরুদ্ধে লড়তে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত