নরসিংদীর লটকন পেল জিআই পণ্যের স্বীকৃতি

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

অমৃত সাগর কলার পর এবার ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের তালিকায় যুক্ত হলো নরসিংদীর বিখ্যাত লটকন।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধায় আয়োজিত অনুষ্ঠানে নরসিংদীর জেলা প্রশাসক মো. রাশেদ হোসেন চৌধুরীর হাতে লটকনের জিআই স্বীকৃতির সনদ তুলে দেওয়া হয়।

শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর নরসিংদীর লটকনকে দেশের ৩২তম নিবন্ধিত জিআই পণ্য হিসেবে ঘোষণা করে।

এই স্বীকৃতিকে নরসিংদীর প্রশাসন ও সাধারণ মানুষ এক গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন। ২০২৩ সালে ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টারের (ইডিসি) সহায়তায় জিআই স্বীকৃতির জন্য আবেদন করে জেলা প্রশাসন। দীর্ঘ যাচাই-বাছাই শেষে এবার মিলল কাঙ্ক্ষিত স্বীকৃতি।

জেলা প্রশাসক মো. রাশেদ হোসেন চৌধুরী বলেন, “লটকন নরসিংদীর একটি ঐতিহ্যবাহী ও স্বতন্ত্র স্বাদের ফল। জিআই স্বীকৃতি পাওয়া লটকনের জন্য বড় অর্জন, যা এর বাণিজ্যিক সম্ভাবনা ও রপ্তানির সুযোগ আরও বাড়াবে।”

উল্লেখ্য, এর আগেই জেলার আরেকটি জনপ্রিয় কৃষিপণ্য, অমৃত সাগর কলা, জিআই স্বীকৃতি পেয়েছে।

এই স্বীকৃতির ফলে নরসিংদীর কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের।

জনপ্রিয় সংবাদগুলো

নরসিংদীর লটকন পেল জিআই পণ্যের স্বীকৃতি

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত