৩ সাংবাদিকের চাকরিচ্যুতিতে আমাদের সংশ্লিষ্টতা নেই: ফারুকী

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, তিন সাংবাদিকের চাকরিচ্যুতির ঘটনায় তার বা অন্তর্বর্তী সরকারের কোনও সরাসরি বা পরোক্ষ সম্পৃক্ততা নেই।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বক্তব্য দেন।

ফারুকী লিখেছেন, ‘মাস স্লটারের বাস্তবতাকে অস্বীকার করার সূক্ষ্ম প্রয়াস হিসেবে তিন সাংবাদিক যেসব মন্তব্য করেছেন, তা জুলাইয়ের ঘটনা প্রত্যক্ষ করা যে কোনও সংবেদনশীল মানুষের হৃদয়ে আঘাত হানতে পারে। যারা সন্তান হারিয়েছেন, যারা নিজের চোখে মৃত্যুর মুখ দেখেছেন—তাদের জন্য এই বক্তব্যগুলি শেলের মতো বিদ্ধ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনার মাত্র আট মাস পেরোয়নি, এখনও বিচার হয়নি। পশ্চিমা বিশ্বে পর্যন্ত, বিচার শেষ হয়ে যাওয়ার পরও হলোকাস্ট ডিনায়াল আজও কষ্ট দেয়। সেই প্রেক্ষিতে একজন খুনিকে “খুনি” বলা যাবে কি না—এই প্রশ্নটি জনগণের কাছে জুলাইয়ের ঘটনাকে অস্বীকারের মতোই প্রতিভাত হয়েছে।’

তবে ওই সাংবাদিকদের মন্তব্যে বিস্মিত হলেও তিনি ধৈর্য ধরে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন বলে জানান ফারুকী।

পরে ওই তিন সাংবাদিকের চাকরিচ্যুতির বিষয়টি সন্ধ্যায় জানতে পেরেছেন জানিয়ে তিনি বলেন, ‘প্রত্যেক চ্যানেলের নিজস্ব সম্পাদনাগত নীতি রয়েছে। সে অনুযায়ী তারা সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু কিছু মানুষ এখন এটিকে এমনভাবে উপস্থাপন করছেন যেন আমি প্রশ্ন করার কারণে তাদের চাকরি গেছে—এটা হাস্যকর এবং ভিত্তিহীন।’

তিনি আরও লেখেন, ‘এই বিষয়ে কেউ সন্দেহ পোষণ করলে সংশ্লিষ্ট চ্যানেলগুলোর সঙ্গে যোগাযোগ করলেই প্রকৃত সত্য জানা যাবে। অনুমানের ভিত্তিতে দুইয়ে দুইয়ে চার মেলানো সঠিক নয়।’

প্রসঙ্গত, মঙ্গলবার (২৯ এপ্রিল) দীপ্ত টিভি, এটিএন বাংলা ও চ্যানেল আই তাদের তিন সংবাদকর্মীকে চাকরিচ্যুত করেছে।

জনপ্রিয় সংবাদগুলো

৩ সাংবাদিকের চাকরিচ্যুতিতে আমাদের সংশ্লিষ্টতা নেই: ফারুকী

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত