দেশের মাটিতে পা খালেদা জিয়ার

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩৮ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

নেমেই তিনি একটি পৃথক গাড়িতে ওঠেন এবং হ্যাঙ্গার গেট দিয়ে বিমানবন্দর ত্যাগ করেন।

বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বেশ কয়েকজন শীর্ষ নেতা। পুরো প্রক্রিয়াজুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।

জনপ্রিয় সংবাদগুলো

দেশের মাটিতে পা খালেদা জিয়ার

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত