বাঙালি খাদ্যসংস্কৃতির অনন্য এক উপাদান পান্তা ভাত—যা বহু প্রজন্ম ধরে গ্রীষ্মের সকালকে করেছে প্রাণবন্ত। কিন্তু অনেকেই এই খাবার থেকে দূরে থাকেন মোটা হয়ে যাওয়ার আশঙ্কায়। তবে সত্যিটা একেবারেই ভিন্ন। পুষ্টিবিদদের মতে, পান্তা ভাত খেলে মোটা হওয়ার সম্ভাবনা নেই বরং এটি ওজন কমাতেও সাহায্য করে।
পান্তা ভাতের উপকারিতার তালিকা বেশ দীর্ঘ। গবেষণায় দেখা গেছে, এটি শুধু সহজপাচ্যই নয়, বরং এতে থাকে প্রচুর পরিমাণে আয়রন, যা রক্তশূন্যতা রোধে সহায়ক। গরম ভাতের তুলনায় পান্তা ভাতে ফ্যাটের পরিমাণ প্রায় ছয় গুণ কম। এছাড়া এতে উপস্থিত ট্রিলিয়ন সংখ্যক প্রোবায়োটিক ব্যাকটেরিয়া হজম শক্তি বাড়ায় এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে।
১০০ গ্রাম পান্তা ভাতে যে পরিমাণ পটাসিয়াম, ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম পাওয়া যায় তা দৈনিক চাহিদা পূরণের জন্য যথেষ্ট। এটি শরীরকে ঠান্ডা রাখে, আলসার নিরাময় করে, এমনকি ক্যানসার প্রতিরোধেও ভূমিকা রাখে বলে মত বিশেষজ্ঞদের।
পান্তা শুধু পেট ভরায় না, মনও ভরায়। এটি সারা দিনের এনার্জি জোগাতে সক্ষম এবং নিয়মিত খেলে নিদ্রাহীনতা দূর হয়। ত্বকের জন্যও উপকারী এই খাবারটি কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বককে রাখে টানটান ও তরুণ।
তাই পান্তা ভাত খেতে ভয় নয়, বরং নিয়মিত খাদ্যাভ্যাসে রাখলে আপনি পাবেন এক অনন্য স্বাস্থ্যসাথী।






