অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক সিদ্দিকুর রহমানকে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ছেঁড়া জামাকাপড়ে আহত অবস্থায় কয়েকজন ব্যক্তি তাকে থানার দিকে নিয়ে যাচ্ছেন। তাদের মুখে বিভিন্ন স্লোগান, যার মধ্যে তাকে ‘আওয়ামী লীগের দোসর’ বলেও আক্রমণ করতে শোনা যায়।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা পরে তাকে ওই ব্যক্তিদের কাছ থেকে গ্রহণ করেন। তবে যাঁরা তাকে মারধর করেছেন ও থানায় হস্তান্তর করেছেন, তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, সিদ্দিকুর রহমান অতীতে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি ঢাকা-১৭ এবং টাঙ্গাইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন, যদিও শেষ পর্যন্ত তা পাননি।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদগুলো

অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত