আবারও সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আবারও মুখোমুখি হয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টার পর থেকে শুরু হওয়া উত্তেজনা দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে রূপ নেয় সংঘর্ষে। এ সময় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।

ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও, স্থানীয় এক সূত্র জানায় যে, সকাল ১১টার দিকে সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি ফুটওভার ব্রিজের নিচে জড়ো হয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেয় টিচার্স ট্রেনিং কলেজের সামনে। দুপুরের দিকে দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়, যা পরে লাঠিসোটা নিয়ে হামলায় রূপ নেয়।

শিক্ষার্থীদের অভিযোগ, আগের দিন ধানমন্ডি এলাকায় ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে অজ্ঞাতনামা কয়েকজন যুবক মারধর করে, যাদের মধ্যে একজন সিটি কলেজের শিক্ষার্থী বলে দাবি করা হয়। পূর্বের শত্রুতার ধারাবাহিকতায় আজকের সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে মনে করছেন তারা। আহত শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

নিউমার্কেট থানার ওসি মোহসিন উদ্দিন জানান, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখিকে কেন্দ্র করেও সংঘর্ষ হয়েছিল। আজকের উত্তেজনাও তারই ধারাবাহিকতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসে ফেরানোর চেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদগুলো

আবারও সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত