পরীমণির প্রেমে ফের ফাটল!

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে অভিনেত্রী পরীমণির প্রেম নিয়ে বিনোদন অঙ্গনে গুঞ্জন চলছিল অনেকদিন ধরেই। ঈদের সময় পরীমণির হাতে ইংরেজি অক্ষর ‘এস’ দেখা যাওয়ার পর সেই গুঞ্জন আরও জোরালো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে ইঙ্গিত করে করা পোস্ট, একসঙ্গে সময় কাটানো, এমনকি পরীমণির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ উঠলে পাশে দাঁড়ানো—সব মিলিয়ে তাদের সম্পর্ক অনেকটাই প্রকাশ্য ছিল।

তবে সম্প্রতি সেই সম্পর্কে ফাটলের ইঙ্গিত মিলেছে। ফেসবুকে কাছাকাছি সময়ে দুজনই রহস্যজনক পোস্ট দিয়েছেন। শেখ সাদী একটি কালো ব্যাকগ্রাউন্ডে মাত্র তিনটি ডট দিয়ে পোস্ট করেন, আর কিছুক্ষণ পর পরীমণি একই ব্যাকগ্রাউন্ডে লেখেন ‘ব্ল্যাকমেলার’। ভক্তদের অনেকে ধারণা করছেন, এটি একে অপরকে ইঙ্গিত করেই দেওয়া।

পরীমণি তার পোস্টের মন্তব্যের ঘর বন্ধ রাখলেও অনেকেই সেটি শেয়ার করে সাদীকে ট্যাগ করছেন। কেউ লিখেছেন, “শেখ সাদী কিছু একটা করেছে বোধহয়।” অন্যদিকে, সাদীর পোস্টে একাধিক মন্তব্য এসেছে—‘শেষ পর্যন্ত পরীও ছ্যাঁকা দিল!’ কিংবা ‘এতো তাড়াতাড়ি এমন পোস্ট আশা করিনি।’

যদিও এই সম্পর্ক আদৌ ভেঙেছে কি না, তা নিয়ে দ্বিধায় আছেন অনেকেই। কেউ কেউ বলছেন, এখন মান-অভিমান চললেও কিছুদিন পর সব ঠিক হয়ে যেতে পারে।

এ বিষয়ে এখনো পর্যন্ত পরীমণি বা শেখ সাদী কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

জনপ্রিয় সংবাদগুলো

পরীমণির প্রেমে ফের ফাটল!

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত