দল নিবন্ধনের সময় ৩ মাস বাড়ানোর দাবি এনসিপি’র

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

নতুন রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে নিবন্ধনের সময়সীমা বাড়ানো ও নির্বাচন কমিশনের কাঠামোগত সংস্কারের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ে সিনিয়র সচিব বরাবর পাঠানো এক চিঠিতে এনসিপি এ দাবি জানায়। চিঠিতে বলা হয়, বর্তমান নির্বাচন কমিশন আইন স্বাধীন ও নিরপেক্ষ নয়। দলটির অভিযোগ, অতীতের অভিজ্ঞতা অনুযায়ী, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশনকে ব্যবহার করে সাধারণ নির্বাচনকে প্রভাবিত করেছে।

এনসিপি আরও উল্লেখ করে, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন দেশি-বিদেশি মহলে বিতর্কিত হিসেবে পরিচিতি পেয়েছে। এতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া, নির্বাচনকালীন সরকারের অনুপস্থিতি ও ব্যাপক অনিয়মের বিষয়গুলোও তুলে ধরা হয় চিঠিতে।

চিঠিতে আরও বলা হয়, ২০০৮ সালের রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালার শর্তগুলো বর্তমানে অতিমাত্রায় কঠিন ও ব্যয়বহুল। শতভাগ উপজেলা কমিটির ছবি ও ভোটার তথ্য জমা দেওয়ার শর্ত নতুন দলগুলোর জন্য প্রায় অসম্ভব। তাই নিবন্ধনের সময়সীমা বাড়ানো এবং সহজ প্রক্রিয়া চালুর আহ্বান জানায় এনসিপি।

এছাড়া, নতুন দলগুলোর স্বীকৃতির জন্য প্রক্রিয়া সহজ করার পাশাপাশি নির্বাচন কমিশনের গঠনমূলক সংস্কার, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং বিদ্যমান আইন ও বিধিমালার পুনর্মূল্যায়নের ওপর জোর দিয়েছে দলটি।

জনপ্রিয় সংবাদগুলো

দল নিবন্ধনের সময় ৩ মাস বাড়ানোর দাবি এনসিপি’র

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত