টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিজীবন বহুবার এসেছে আলোচনায়। তিনবার বিয়ের পিঁড়িতে বসা এই অভিনেতার দ্বিতীয় পক্ষের কন্যা প্রেরণা এখন নেটদুনিয়ায় এক আলোচিত নাম। যদিও বাবার সঙ্গে তার সম্পর্ক নেই বললেই চলে। মায়ের সঙ্গে বিদেশে বড় হয়েছেন তিনি, জীবন কাটাচ্ছেন নিজস্ব গতিতে।
সম্প্রতি ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করেছেন প্রেরণা, যা দেখেই জল্পনা শুরু—প্রেমে পড়েছেন প্রসেনজিতের মেয়ে! সি-বিচে এক তরুণের সঙ্গে সময় কাটানোর মুহূর্তগুলো ধরা পড়েছে ছবিতে। এক ফ্রেমে দেখা গেছে, তরুণটির গালে চুমু খাচ্ছেন প্রেরণা। দুজনের চোখেমুখে ফুটে উঠেছে ঘনিষ্ঠতা ও ভালোবাসা।
এই রোম্যান্টিক ছবিগুলোতে কমেন্ট করেছেন প্রেরণার পিসি তথা প্রসেনজিতের বোন পল্লবী চট্টোপাধ্যায়। তিনি মন্তব্য করেছেন, ‘খুব মিষ্টি’, সঙ্গে দিয়েছেন গোলাপি হৃদয়ের ইমোজি।
প্রেরণার ব্যক্তিগত জীবন নিয়ে আগেও আলোচনা হয়েছে। তিনি টলিউডে আসতে চান না, বরং বিদেশে আইন নিয়ে পড়াশোনা করছেন। ২০০২ সালে যখন প্রসেনজিৎ ও অপর্ণা গুহঠাকুরতার সংসার ভাঙে, তখন প্রেরণার বয়স ছিল মাত্র এক বছর। এরপর থেকেই মায়ের সঙ্গেই প্রেরণার বেড়ে ওঠা।
তবে গ্ল্যামারের দিক দিয়ে কোনও নায়িকার চেয়ে কম নন তিনি। বাবার মতো রূপ ও স্টাইল—দুটোই তার রক্তে। কলকাতায় দুই বছর আগে সফরের সময় পিসি পল্লবীর সঙ্গে সময় কাটিয়েছিলেন প্রেরণা।
এই মুহূর্তে তার শেয়ার করা রোম্যান্টিক ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল। অনেকে বলছেন—’অবশেষে মনের মানুষ খুঁজে পেয়েছেন প্রসেনজিৎ-কন্যা’।






