কলমাকান্দায় বর্ষবরণ উপলক্ষে সাহিত্য উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ :

ছবি: প্রতিনিধির পাঠানো ছবি

নেত্রকোনার কলমাকান্দায় নববর্ষ ১৪৩২ উপলক্ষে সোমবার খারনৈ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, সাহিত্য উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা। এই আয়োজনে অংশ নেন কবি-সাহিত্যিক, শিল্পী ও সংস্কৃতিপ্রেমী ব্যক্তিবর্গ। জনতা কালচারাল একাডেমীর শিল্পীরা মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন যা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।

সাহিত্য উৎসবে প্রধান অতিথি ছিলেন খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুল হক। সভাপতিত্ব করেন কবি জীবন চক্রবর্তী এবং সঞ্চালনায় ছিলেন কবি বিপ্লব সাহা ও শিক্ষক শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন খারনৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আক্তার। এছাড়াও বক্তব্য ও কবিতা পাঠ করেন কবি ফেরদৌসী সিনা, কবি নীহাররঞ্জন রায়, কবি সজীব সাইম, আরিয়ান সিদ্দিক, কবি শাজাহান জহির, কবি আবুল বাশার, আলিফ আশরাফ, কবি দুনিয়া মামুন, কবি অনিন্দ্য জসিম, শিপন তালুকদার, কবি শ্যামল সরকার, কবি শাহান, কবি বকুল মাস্টার, শাহ, জাহাঙ্গীর আলম রিপন, কবি শতাব্দী কাদের, মোঃ সেলিম মিয়া, সুমন মাহমুদ, শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, শিক্ষক এ কে এম শাহজাহান কবীর প্রমুখ।

অনুষ্ঠান শেষে সাহিত্যিক আবু সাঈদ কামালের উপহার হিসেবে শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

এই আয়োজন বর্ষবরণকে ঘিরে একটি প্রাণবন্ত ও সৃজনশীল আবহ তৈরি করে, যা সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদগুলো

কলমাকান্দায় বর্ষবরণ উপলক্ষে সাহিত্য উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ :

প্রতিনিধির পাঠানো ছবি