গফরগাঁওয়ে আ’লীগ নেতা এ.কে.এম হান্নান গ্রেপ্তার

প্রকাশ :

ছবি: সংগৃহীত

গফরগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে রাওনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা ও বর্তমান এলডিপির উপজেলা সহ-সভাপতি এ.কে.এম হান্নানকে গ্রেপ্তার করেছে। 
রোববার গফরগাঁও থানার ওসি মুহাম্মদ  শিবিরুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, এ.কে.এম হান্নান রাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তবে রাজনৈতিক পালাবদলের পর তিনি এলডিপিতে যোগ দেন। তার বিরুদ্ধে গফরগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ বিষয়ে গফরগাঁও থানার ওসি মো. শিবিরুল ইসলাম জানান, “গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলা রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।”

জনপ্রিয় সংবাদগুলো

গফরগাঁওয়ে আ’লীগ নেতা এ.কে.এম হান্নান গ্রেপ্তার

প্রকাশ :

সংগৃহীত