নতুন বসন্তে সৃজিত!

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা যেমন দর্শকদের আগ্রহের কেন্দ্রে, তেমনই তাঁর ব্যক্তিগত জীবন ঘিরেও থাকে নানা জল্পনা। বিশেষ করে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে তাঁর দাম্পত্য সম্পর্ক নিয়ে গুঞ্জন বহুদিন ধরেই শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে কখনওই প্রকাশ্যে মুখ খোলেননি সৃজিত বা মিথিলা।

সম্প্রতি, সৃজিতকে অভিনেত্রী আলেকজ়ান্দ্রা টেলরের সঙ্গে এক ফিল্মি অনুষ্ঠানে দেখা যাওয়ার পর ফের চর্চা শুরু হয়েছে— তবে কি নতুন সম্পর্কে জড়িয়েছেন সৃজিত? একসঙ্গে তাঁদের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই গুঞ্জন আরও জোরদার হয়।

তবে এই জল্পনায় জল ঢেলে দিয়েছেন সৃজিত নিজেই। আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বলার সময় তিনি স্পষ্ট জানালেন, ‘‘প্রেম নয়, আলেকজ়ান্দ্রা আমার খুব ভাল বন্ধু। ও ভীষণ শিক্ষিত, আমরা দু’জনেই সাপ পছন্দ করি। এমনকি ও একসময় একটি পেট শপেও কাজ করেছে।’’

প্রশ্ন উঠেছিল, তবে কি পরিচালকের আগামী ছবিতে আলেকজ়ান্দ্রার জন্য কোনও চরিত্র ভাবা হয়েছে? এ বিষয়ে সৃজিত বলেন, ‘‘নানান বিষয়ে আমাদের আলোচনা চলছে ঠিকই, তবে এখনও ওর জন্য কোনও চরিত্র নির্দিষ্ট করিনি।’’

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে শোনা গিয়েছিল সৃজিত ও মিথিলার বিবাহবিচ্ছেদ হয়েছে। যদিও তাঁরা দু’জনেই সেই খবর গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তবে এই মুহূর্তে আলেকজ়ান্দ্রার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বন্ধুত্ব যে নতুন আলোচনার খোরাক হয়ে উঠেছে, তা বলাই যায়।

জনপ্রিয় সংবাদগুলো

নতুন বসন্তে সৃজিত!

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত