দিনাজপুরে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ :

ছবি: ফাইল ছবি

চালের দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরে অভিযান চালিয়েছে জেলা খাদ্য অফিস ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে চারটি প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (১৬ মার্চ) দুপুরে জেলা শহরের বাহাদুর বাজারস্থ পাইকারি চালের বাজার এনএ মার্কেট ও পুলহাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা খাদ্য কর্মকর্তা সুবীর নাথ চৌধুরী ও জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।

জানা গেছে, চালের দাম নিয়ন্ত্রণে রাখতে বাহাদুর বাজারস্থ পাইকারি চালের বাজার এনএ মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। এসম চালের অতিরিক্ত দাম ও লাইসেন্স না থাকায় লিয়াকত ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা, সাকিব ট্রেডার্সকে দুই হাজার এবং মেসার্স সুফী রাইস এজেন্সিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
পরে দিনাজপুরের পুলহাট এলাকায় জিয়া অটো রাইস মিলে অভিযান পরিচালনা করে বস্তার গায়ে ধানের জাতের নাম ও মূল্য না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জেলা খাদ্য কর্মকর্তা সুবীর নাথ চৌধুরী বলেন, জেলা খাদ্য বিভাগ ও জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরের বাহাদুর বাজারে চারটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন অনিয়ম পাওয়ায় তিনটি দোকানে নয় হাজার টাকা জরিমানা করা হয়। পরে পুলহাটে জিয়া অটো রাইস মিলে অভিযান চালিয়ে বস্তার গায়ে ধানের জাতের নাম ও মূল্য না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

জনপ্রিয় সংবাদগুলো

দিনাজপুরে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ :

ফাইল ছবি