অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো হবে

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত ভারতীয় নাগরিকদের পুশব্যাক নয়, বরং নিয়মতান্ত্রিক উপায়ে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৭ মে) সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ‘বয়েসিং ভাসমান বিওপি’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমরা প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতে চাই। ভারতীয় নাগরিকরা যদি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন, তবে তাদের পুশব্যাক নয়, যথাযথ কূটনৈতিক ও প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানো হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান রোধে ভাসমান বিওপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদগুলো

অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো হবে

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত