বাংলাদেশ পুলিশের লোগোতে পরিবর্তন: নৌকা বাদ, শাপলা যুক্ত

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ পুলিশের পোশাক ও লোগোতে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন লোগোতে পূর্বের পাল তোলা নৌকা বাদ দিয়ে জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ যুক্ত করা হয়েছে। পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগমের সই করা এক চিঠিতে লোগো পরিবর্তনের এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, শিগগিরই মন্ত্রণালয় নতুন লোগোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে।

নতুন লোগোতে পানির ওপর শাপলা, ধান ও গমের শীষের সঙ্গে পাটপাতার টবে ‘পুলিশ’ শব্দটি লেখা থাকবে। লোগো পরিবর্তনের পর জেলা ও ইউনিট পর্যায়ে পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্মসহ অন্যান্য সামগ্রীতে নতুন লোগো ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০০৪ ও ২০০৯ সালে পুলিশের লোগোতে পরিবর্তন আনা হয়েছিল।

জনপ্রিয় সংবাদগুলো

বাংলাদেশ পুলিশের লোগোতে পরিবর্তন: নৌকা বাদ, শাপলা যুক্ত

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত