চেক প্রতারণা মামলায় বিএনপির নেতার ৪ মাসের কারাদণ্ড

প্রকাশ :

ছবি: প্রতিনিধির পাঠানো ছবি

জামালপুরে চেক প্রতারণার মামলায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলনকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৭ এপ্রিল) জামালপুরের যুগ্ন জেলা জজের ২য় আদালতের বিচারক নিস্কৃতি হাগিদক এই রায় দিয়েছেন।

মামলার এজাহার সুত্রে জানা যায়, মামলার আসামী রহুল  আমীন মিলন ৩ মাসের সময় নিয়ে  বাদী  শহিদুল্লাহ শহীদের কাছ থেকে  ২ লাখ  টাকা  ধার নেন। কিন্তু ৩ মাসের  সময় অতিবাহিত হলে টাকা পরিশোধ করতে টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে গত ২০২৩ সালের (১২ জুলাই) পাওনা টাকা না দিয়ে কৃষি ব্যাংক জামালপুর শাখার চেক বহি থেকে ২লাখ টাকার চেক প্রদান করেন। মামলার বাদি ব্যাংকে চেক জমা দিলে ব্যাংক থেকে জানানো হয় তার একাউন্টে টাকা সেই পরিমানের নেই।  পরে ২০২৩ সালের (২২ আগষ্ট) শহিদুল্লাহ্ বাদি হয়ে চেকপ্রতারণার অভিযোগে  আদালতে মামলা দায়ের করেন। মামলার  স্বাক্ষ্য প্রমান শেষে আজ আদালতে এই রায় ঘোষণা  করেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন  এডভোকেট  মোহাম্মদ মোকাদ্দেস আলী। রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন এডিশনাল পিপি এডভোকেট সাথী।

জনপ্রিয় সংবাদগুলো

চেক প্রতারণা মামলায় বিএনপির নেতার ৪ মাসের কারাদণ্ড

প্রকাশ :

প্রতিনিধির পাঠানো ছবি