খুলনায় শিক্ষার্থীদের হাতে ট্রেন আটক, চলাচল বন্ধ

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

ছয় দফা দাবিতে আন্দোলনে নেমে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন খুলনার চারটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ৯টার পর খুলনা থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেনটি নগরীর বয়রা জংশনে আটকে দেওয়া হয়। ফলে প্রায় তিন ঘণ্টা ধরে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা খুলনা পলিটেকনিক, মহিলা পলিটেকনিক, সিটি পলিটেকনিক ও ম্যানগ্রোভ পলিটেকনিক ইনস্টিটিউটের। তাঁদের দাবি, হাইকোর্টের মাধ্যমে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতি বাতিল, ডিপ্লোমা কোর্সে বয়সসীমাহীন ভর্তি সুবিধা বন্ধ এবং উপ-সহকারী প্রকৌশলী পাসকৃতদের জন্য সংরক্ষিত পদে নিয়োগসহ ছয় দফা বাস্তবায়ন করতে হবে।

খুলনা রেলস্টেশনের স্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, “সকাল ৯টা ১৫ মিনিটে খুলনা থেকে ছেড়ে যাওয়া রূপসা এক্সপ্রেস ট্রেনটি খুলনা জংশনের আগে আটকে দেয় শিক্ষার্থীরা। এর ফলে চিত্রা, রকেট ও মহানন্দা এক্সপ্রেসসহ একাধিক ট্রেন আটকা পড়ে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে, রেল চলাচল স্বাভাবিক করতে আমরা চেষ্টা করছি।”

রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল সম্পর্কে অবহিত আছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর রয়েছেন।

জনপ্রিয় সংবাদগুলো

খুলনায় শিক্ষার্থীদের হাতে ট্রেন আটক, চলাচল বন্ধ

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত