বাংলাদেশ ভ্রমণে সতর্কতার মেয়াদ বাড়ালো যুক্তরাষ্ট্র

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

বাংলাদেশকে ঘিরে নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ১৮ই এপ্রিল হালনাগাদ করা এই সতর্কতায় বাংলাদেশে অবস্থানরত ও আগ্রহী মার্কিন নাগরিকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরা হয়েছে।

সতর্কতায় বলা হয়েছে, ২০২৪ সালের গ্রীষ্মে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দেশে সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তবে এখনও মাঝেমধ্যে প্রতিবাদ ও বিক্ষোভ হঠাৎ করেই সহিংস আকার ধারণ করতে পারে। পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় বড় ধরনের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের। কারণ এসব সমাবেশ পূর্বে কোনো সতর্কতা ছাড়াই উত্তপ্ত হয়ে উঠতে পারে।

ছোটখাট অপরাধের বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে জনবহুল এলাকায় পকেটমার, ছিনতাই, ডাকাতি, হামলা ও মাদক পাচারের মতো অপরাধের আশঙ্কা রয়েছে। যদিও শুধুমাত্র বিদেশি নাগরিক হওয়ার কারণে টার্গেট হওয়ার মতো কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি এখনো রয়েছে। এই কারণে ঢাকার কূটনৈতিক অঞ্চল ব্যতীত মার্কিন সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় চলাচল সীমিত রাখা হয়েছে। ঢাকার বাইরে ভ্রমণের জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে বলা হলেও কক্সবাজার ও সিলেট সফরের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

এছাড়া পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে মাঝে মধ্যেই সহিংসতা, অপরাধ, সন্ত্রাসবাদ ও অপহরণের ঘটনা ঘটে, যা নিরাপত্তা হুমকি তৈরি করে।

জনপ্রিয় সংবাদগুলো

বাংলাদেশ ভ্রমণে সতর্কতার মেয়াদ বাড়ালো যুক্তরাষ্ট্র

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত