ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে। ‘চ্যাম্পিয়ন’ সিনেমা দিয়ে রূপালি পর্দায় অভিষেকের পর মিমি তার অভিনয় ও স্টাইল স্টেটমেন্ট দিয়ে দারুণ জনপ্রিয়তা পান। শুধু অভিনয় নয়, ব্যক্তিগত জীবন ও সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ সরব।
সম্প্রতি এক সাদা শাড়ির আবেদনময়ী লুকে নিজের ছবি পোস্ট করে আলোচনার জন্ম দিয়েছেন এ তারকা। ছবিতে দেখা যাচ্ছে, দুধে-আলতা রঙের শাড়ি, মানানসই নেটের ব্লাউজ, হালকা মেকআপ আর খোলা চুলে অনন্য এক মিমি।
তবে ছবি নয়, তার ক্যাপশনই বেশি নজর কেড়েছে নেটিজেনদের। মিমি লিখেছেন, “চাঁদের আলো এবং স্মৃতিতে মোড়া।” ব্যস! শুরু হয়ে গেছে নানা জল্পনা। অনেকেই ভাবছেন—কার স্মৃতি ভাসছে তার মনে? প্রেম নাকি অতীতের কোনো না বলা গল্প?
কেউ কেউ আবার ধারণা করছেন, হয়তো মিমির জীবনে নতুন কেউ এসেছে, অথবা পুরোনো কোনো সম্পর্কের প্রতি আবেগ ঝরে পড়েছে এই ছবিতে। এমনকি অনেকেই বলছেন, ছবিগুলো যিনি তুলেছেন, তার প্রতি হিংসা করা যেতেই পারে!
প্রসঙ্গত, গত মার্চে মুক্তি পাওয়া ‘ডাইনি’ ওয়েব সিরিজে মিমির অভিনয় বেশ প্রশংসিত হয়। যদিও সহঅভিনেত্রী পরমা বন্দ্যোপাধ্যায়ের একটি পোস্ট ঘিরে ঠোঁট ফিলার করিয়ে সংলাপে দুর্বলতার অভিযোগ ওঠে মিমির বিরুদ্ধে।
সমালোচনা-প্রশংসার মাঝেও মিমি নিজের মতো করেই থাকেন আলোচনায়। এবার সেই আলোচনার কেন্দ্রে এক ফটোশুট ও একটি রহস্যময় ক্যাপশন!
চলুন, পাঠক—আপনারাও ভাবুন, এই স্মৃতি কি শুধু ক্যামেরার সামনে সাজানো গল্প, নাকি বাস্তব জীবনের না বলা কোনো অধ্যায়?






