ফেনীতে পিএফজির আন্ত:ধর্মীয় সংলাপ

ধর্মীয় সম্প্রীতি অটুট রাখতে সতর্ক থাকতে হবে

ফেনী প্রতিনিধি

প্রকাশ :

ছবি: প্রতিনিধির পাঠানো ছবি

ফেনী প্রতিনিধি

‘বাংলাদেশ একটি অসম্প্রদায়িক দেশ। কিন্তু এখানে ব্যক্তিগত সমস্যাকে
অসাধু চক্র রাজনৈতিক ও রাষ্ট্রীয় সমস্যায় রুপ দিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করে। তবে এখন পর্যন্ত ষড়যন্ত্রকারীরা সফল হতে পারেনি। কারণ বাংলাদেশের মানুষসবসময় ধর্মীয় বিষয়ে সচেতন ও সতর্ক। আগামীতেও এ ধারাবাহিকতা ধরে রাখতে হবে। এজন্য বিশেষ করে মসজিদের ইমাম-খতিব ও পুরোহীত সহ ধর্মীয় নেতাদের ভুমিকা রাখতে হবে। সমাজের সকল স্তরের মানুষকে সচেতন করে তুলতে হবে।’

মঙ্গলবার দুপুরে ফেনীতে আন্ত:ধর্মীয় সংলাপে বক্তাগণ এসব কথা বলেন। পৌরসভা মিলনায়তনে ‘সংঘাত নয়, শান্তি সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ শীর্ষক এ
সংলাপের আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্টের পিস ফ্যাসিলিলেটর গ্রুপ
(পিএফজি)। সংলাপে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। সুজন-সুশাসনের জন্য নাগরিক ফেনীর সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক গোলাম মো: বাতেন, অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা
সুলতানা নাসরিন কান্তা। পিএফজির সদর উপজেলা কো-অর্ডিনেটর ও জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন নোয়াখালী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. মলয় কান্তি চক্রবর্তী, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ সাহাব উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, জামায়াতের আমির মুফতি আবদুল
হান্নান, বিএনপির যুগ্ম-আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জামায়াতের
প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, খেলাফত মজলিসের সভাপতি মোজাফফর আহমেদ, ফেনী বড় জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল্লাহ, জেলা হিন্দু- বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি শুকদেব নাথ তপন, ফেনী প্রেসক্লাবের
সাবেক সভাপতি একেএম আবদুর রহীম, ডিবিসি ও অবজারভার প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া, যমুনা টিভি প্রতিনিধি আরএম আরিফুর রহমান, খ্রিস্টান ধর্মের পালক সুবীর সরকার, বৌদ্ধ ধর্ম প্রতিনিধি স্মৃতিরত্ন ভিক্ষু, হিন্দু ধর্মের পুরোহিত নারায়ন চক্রবর্তী, উদ্যোক্তা কামরুন নেছা মনি প্রমুখ।

জনপ্রিয় সংবাদগুলো

ফেনীতে পিএফজির আন্ত:ধর্মীয় সংলাপ

ধর্মীয় সম্প্রীতি অটুট রাখতে সতর্ক থাকতে হবে

ফেনী প্রতিনিধি

প্রকাশ :

প্রতিনিধির পাঠানো ছবি