দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম

প্রকাশ :

ছবি: ফাইল ছবি

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের জন্য আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে আসে। ঈদ মানে খুশি, ঈদ মানে ভালোবাসা ও মানবতার জয়গান। এই দিনে আমরা ভেদাভেদ ভুলে এক কাতারে শামিল হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করি। আসুন, আমরা অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের প্রকৃত সৌন্দর্যকে উপলব্ধি করি।”

তিনি আরও বলেন, “রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। ঈদ আমাদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করুক।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সৎ চরিত্র ও মানবিক মূল্যবোধ সম্পন্ন জাতি গঠনের জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। আমরা যেন আমাদের আগামী প্রজন্মকে জ্ঞান, নৈতিকতা ও সৃজনশীলতার পথে এগিয়ে নিতে পারি, সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।”

পরিশেষে, তিনি দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান।

“ঈদ মোবারক!”

জনপ্রিয় সংবাদগুলো

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম

প্রকাশ :

ফাইল ছবি