ভয়াবহ দাবানলে ইসরায়েলে ‘জাতীয় জরুরি অবস্থা’

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

জেরুজালেমের আশেপাশের এলাকায় ভয়াবহ দাবানল পরিস্থিতি তৈরি হওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশজুড়ে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন। এ ঘটনাকে গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল বলে আখ্যায়িত করা হয়েছে। আগুনের লেলিহান শিখা দ্রুত শহরের দিকে অগ্রসর হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নেতানিয়াহু।

বুধবার জেরুজালেমের নিকটবর্তী এলাকায় দাবানলের ঘন ধোঁয়ায় আকাশ কালো হয়ে যায়। অগ্নিনির্বাপক কর্মী ও সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও পরিস্থিতি এখনও সংকটাপন্ন। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদোম (এমডিএ) জানিয়েছে, এ পর্যন্ত ২৩ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে, যাদের মধ্যে ১৩ জন হাসপাতালে ভর্তি। আহতদের মধ্যে অন্তঃসত্ত্বা দুই নারী ও এক বছরের কম বয়সী দুটি শিশু রয়েছে।

স্থানীয় বাসিন্দা ইউভাল আহারোনি বলেন, “আমরা জানতাম আবহাওয়া অনুকূলে নয়, কিন্তু মনে হচ্ছে, যথেষ্ট প্রস্তুতি ছিল না। বড় আকারের পানি ফেলার বিমানও পর্যাপ্ত ছিল না।”

নেতানিয়াহু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পশ্চিমা বাতাসের কারণে আগুন সহজেই জেরুজালেম শহরের উপকণ্ঠে পৌঁছে যেতে পারে। তাই শহর রক্ষায় সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জানান তিনি। পুলিশ জেরুজালেম-তেল আবিব মহাসড়ক বন্ধ করে দিয়েছে এবং সংশ্লিষ্ট এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে। আগুন আবার ছড়িয়ে পড়ায় হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

অগ্নিনির্বাপক বাহিনীর প্রধান এয়াল কাসপি বলেন, “আবহাওয়ার কারণে বিমানগুলো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। আমাদের প্রধান লক্ষ্য এখন জীবন রক্ষা করা।”

একাধিক এলাকায় পুলিশ ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। লাট্রুন ও বেত শেমেশের মধ্যবর্তী বনাঞ্চলেও আগুন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে এএফপি। অনেক চালক গাড়ি ফেলে পালিয়ে গেছেন।

এছাড়া নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, গ্রিস, সাইপ্রাস, ইতালি, ক্রোয়েশিয়া ও বুলগেরিয়ার সঙ্গে সহযোগিতার জন্য যোগাযোগ করা হয়েছে। ইতালি ও ক্রোয়েশিয়া থেকে তিনটি বিমান শিগগিরই আগুন নেভাতে ইসরায়েলে পৌঁছাবে।

এদিকে, একজন সন্দেহভাজনকে জেরুজালেমের পূর্বাঞ্চল থেকে গ্রেফতার করা হয়েছে, যাকে শহরের দক্ষিণে একটি মাঠে আগুন লাগানোর চেষ্টা করতে দেখা গেছে। যদিও এখন পর্যন্ত এই দাবানলের সঙ্গে তার সংশ্লিষ্টতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

এমডিএ জানিয়েছে, তাদের অ্যাম্বুলেন্স টিম আগুনকবলিত এলাকার কাছাকাছি মোতায়েন রয়েছে এবং তারা প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

জনপ্রিয় সংবাদগুলো

ভয়াবহ দাবানলে ইসরায়েলে ‘জাতীয় জরুরি অবস্থা’

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত