স্থগিত আইপিএল আবার শুরু ১৭ মে

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আবার শুরু হচ্ছে ১৭ মে থেকে। সোমবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ জুন।

৯ মে এক সপ্তাহের জন্য স্থগিত হওয়া এই টুর্নামেন্ট পুনরায় মাঠে গড়াবে ছয়টি ভেন্যুতে—বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনউ, মুম্বাই ও আহমেদাবাদে।

নতুন সূচিতে মোট ১৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে ১৩টি লিগ পর্বের ও ৪টি প্লে-অফ। দুই দিনে দুটি করে ম্যাচ আয়োজন করা হবে। প্লে-অফের সূচি অনুযায়ী—প্রথম কোয়ালিফায়ার ২৯ মে, এলিমিনেটর ৩০ মে, দ্বিতীয় কোয়ালিফায়ার ১ জুন এবং ফাইনাল ৩ জুন।

পূর্বে স্থগিত হওয়া পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ অনুষ্ঠিত হবে জয়পুরে ২৪ মে। ১৭ মে নতুন সূচির প্রথম ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স।

বিসিসিআই জানিয়েছে, ভারত সরকারের বিভিন্ন সংস্থা, নিরাপত্তা বাহিনী এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই পুনরায় আইপিএল শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদগুলো

স্থগিত আইপিএল আবার শুরু ১৭ মে

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত