বিজি-২০২ ফ্লাইটে রোববার দেশে ফিরছেন খালেদা

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোববার (৪ মে) দেশে ফিরছেন। লন্ডন থেকে নির্ভরযোগ্য একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নানা জটিল শারীরিক সমস্যায় ভুগতে থাকা প্রবীণ এই রাজনীতিবিদকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও সম্পূর্ণ এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা নিশ্চিত করা যায়নি, তবে তার চিকিৎসক দল ও সফরসঙ্গীরা সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।

বিষয়টি তদারকি করছেন খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তবে শেষ মুহূর্তে কেন এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা সম্ভব হয়নি, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে খালেদা জিয়ার সফরসঙ্গীদের একটি তালিকা ছড়িয়ে পড়ে। তালিকায় দেখা যায়, তার দুই পুত্রবধূ, ব্যক্তিগত কর্মী, যুক্তরাজ্য বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং তাঁদের কয়েকজন স্ত্রীসহ আরও অনেকে তার সঙ্গে একই ফ্লাইটে ফিরছেন।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া গত ৮ জানুয়ারি লন্ডন যান। ১৭ দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসা গ্রহণের পর তিনি ২৫ জানুয়ারি থেকে তারেক রহমানের কিংস্টনের বাসায় অবস্থান করছেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদ্‌রোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত। লন্ডনের চিকিৎসকরা ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে লিভার প্রতিস্থাপন না করার সিদ্ধান্ত নেন।

ফ্লাইট তথ্য: বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে খালেদা জিয়া লন্ডন থেকে ঢাকায় ফিরবেন। বিমানের লন্ডন অফিসের কান্ট্রি ম্যানেজার রিয়াদ সুলেমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রিয় সংবাদগুলো

বিজি-২০২ ফ্লাইটে রোববার দেশে ফিরছেন খালেদা

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত