পারভেজ হত্যায় শোক ও নিন্দা, দ্রুত বিচার দাবি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ :

ছবি: প্রতিনিধির পাঠানো ছবি

এশিয়ান প্রাইম ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ জাহিদুল ইসলাম পারভেজের (২৮) পরিবারের প্রতি সমবেদনা জানাতে এবং তার কবর জিয়ারতে গেলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

পারভেজের গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাইচান গ্রামে। বুধবার সকালে নিহত পারভেজের বাড়িতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ জাকির হোসেন বাবলু, সদস্য সচিব জনাব মোঃ রোকনুজ্জামান সরকার রোকন, যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ আলমগীর মাহমুদ আলম, ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ পারভেজের কবর জিয়ারত করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তারা পারভেজের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় জনাব মোঃ জাকির হোসেন বাবলু বলেন, “পারভেজ ছিল একজন প্রতিভাবান ও ভবিষ্যৎ সম্ভাবনাময় তরুণ। তার নির্মম হত্যাকাণ্ড দেশের শিক্ষাব্যবস্থা ও সমাজের জন্য এক গভীর ধাক্কা। আমরা অবিলম্বে এই হত্যার সঙ্গে জড়িত সকল আসামির দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”
পারভেজের পরিবারের সদস্যরা নেতৃবৃন্দের এই মানবিক উপস্থিতি ও সহমর্মিতা প্রকাশের জন্য কৃতজ্ঞতা জানান।
শোকাবহ এই পরিবেশে এলাকাবাসী, শিক্ষক, সহপাঠী ও স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। সকলেই পারভেজের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার আদর্শকে সামনে রেখে যুবসমাজকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদগুলো

পারভেজ হত্যায় শোক ও নিন্দা, দ্রুত বিচার দাবি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ :

প্রতিনিধির পাঠানো ছবি