অসুস্থ বাবাকে রেল স্টেশনে ফেলে গেলেন ছেলে

জামালপুর প্রতিনিধি

প্রকাশ :

ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ী রেলস্টেশনে অসুস্থ ও বৃদ্ধ বাবাকে ফেলে রেখে যান সন্তান। চিকিৎসার অভাবে স্টেশনে পড়ে থাকা সেই বৃদ্ধের দায়িত্ব নেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।

ভুক্তভোগী বৃদ্ধের নাম হেলাল উদ্দিন। ৭০ বছরের এই বৃদ্ধ সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের মেইয়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবনযাপন করতেন তিনি।

সম্প্রতি চর্মরোগে আক্রান্ত হয়ে হেলালের হাত-পায়ে পচন ধরে। পরিবারের সদস্যরা অর্থাভাবে চিকিৎসা করতে না পেরে এক সপ্তাহ আগে তাকে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে ফেলে যান।

চিকিৎসাহীন অবস্থায় পড়ে থাকা বৃদ্ধের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নজরে আসে শামীমের। একই সঙ্গে স্থানীয় এক নারী বিষয়টি ফোনে তাকে জানালে তিনি নেতাকর্মীদের স্টেশনে পাঠান। পরে সেই বৃদ্ধকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব রুবেল মিয়া ও ছাত্রদল নেতা এবিএস সম্পদ জানান, সভাপতি শামীমের নির্দেশে তারা ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করেন। তার চিকিৎসার খরচ বহনের আশ্বাসও দিয়েছেন জেলা বিএনপি সভাপতি।

এ বিষয়ে ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, ‘মানবিক কারণে বিষয়টি গুরুত্ব দিয়েছি। সরিষাবাড়ীতে কেউ চিকিৎসার অভাবে অবহেলিত থাকবে, এটা হতে দেওয়া যায় না। বৃদ্ধের সুচিকিৎসা নিশ্চিত করতে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল কর্মকর্তা রনি সাহা জানান, বৃদ্ধের শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে।

জনপ্রিয় সংবাদগুলো

অসুস্থ বাবাকে রেল স্টেশনে ফেলে গেলেন ছেলে

জামালপুর প্রতিনিধি

প্রকাশ :

সংগৃহীত