কাঞ্চনের গোপন কথা ফাঁস

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

গত বছরের ১৪ ফেব্রুয়ারি টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী রাজের বিয়ে হয়। সম্প্রতি, শ্রীময়ী প্রকাশ্যে আনলেন কাঞ্চনের একটি ‘গোপন’ দিক। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি শুটিং ও রাজনৈতিক ব্যস্ততায় অসুস্থ হয়ে পড়েন কাঞ্চন। যদিও এখন তিনি সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে কাঞ্চনের শারীরিক অবস্থা নিয়ে আপডেট দেন শ্রীময়ী। পাশাপাশি ভিডিওতে কাঞ্চনের ‘অবাধ্য’ স্বভাব নিয়েও মন্তব্য করেন তিনি।

শ্রীময়ী জানান, কাঞ্চন গুরুতর অসুস্থ হননি। টানা শুটিংয়ের চাপে ১৩-১৪ এপ্রিল তার শরীর দুর্বল হয়ে পড়ে। ১৫ এপ্রিল থেকে পেটের সমস্যায় ভুগতে থাকেন। ১৬ এপ্রিল রাতে ‘রক্তবীজ ২’ ছবির শুটিং চলাকালীন অসুস্থতার কথা ফোনে জানালে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সুস্থ হয়ে কাজে ফিরেছেন।

ভিডিও বার্তায় কাঞ্চনের ‘অবাধ্য’ আচরণ নিয়ে শ্রীময়ী বলেন, শুটিংয়ে যাওয়ার সময় বাড়ি থেকে খাবার দেওয়া হলেও কাঞ্চন তা না খেয়ে বাইরে থেকে তেল-মশলাযুক্ত খাবার আনিয়ে খেতেন। এতে তার শারীরিক সমস্যা বাড়ে বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদগুলো

কাঞ্চনের গোপন কথা ফাঁস

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত