আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ শুরু

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার (৯ মে) দুপুর ২টা ৪০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হয়। এর আগে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ট্রাকের ওপর স্থাপিত অস্থায়ী মঞ্চ ঘিরে জড়ো হতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

মিছিলসহকারে আন্দোলনকারীরা একে একে মঞ্চের দিকে অগ্রসর হচ্ছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মঞ্চ থেকে বক্তব্য প্রদান শুরু হয়েছে। বিভিন্ন দলের নেতাকর্মীরা এখনো মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন।

সমাবেশ কেন্দ্র করে ওই এলাকায় কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদগুলো

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ শুরু

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত