ভুল করবেন না, কোরআন-সুন্নাহ বিরোধী প্রতিবেদন বাতিল করুন

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে সতর্ক করে হেফাজতে ইসলামের নেতারা বলেছেন—শেখ হাসিনার মতো ভুল করবেন না। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ৯০ শতাংশ মুসলমানের দেশে কোরআন-সুন্নাহবিরোধী কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করলে তা কঠোর প্রতিরোধের মুখে পড়বে। নারী বিষয়ক সংস্কার কমিশন ও তার প্রতিবেদন অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন তারা।

শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক মহাসমাবেশে এসব দাবি তুলে ধরেন হেফাজতের নেতারা। সংগঠনের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দেশব্যাপী শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, “হেফাজতে ইসলাম দেশের স্বাধীনতা ও ইসলাম রক্ষায় জীবন দিতে প্রস্তুত। কোরআন-সুন্নাহবিরোধী কোনো কর্মকাণ্ডকে বরদাস্ত করা হবে না।”

তারা অভিযোগ করেন, সরকার নারী বিষয়ক যে সংস্কার কমিশন গঠন করেছে তার সদস্যদের উদ্দেশ্য ও পরিচিতি স্পষ্ট নয়, এবং তাদের প্রস্তাবনাগুলো ইসলামবিরোধী। প্রতিবেদনটি বাতিল না হলে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে হেফাজত।

মুফতি ফখরুল ইসলাম বলেন, “আমরা নির্যাতনের শিকার হয়েছি, জেল খেটেছি; অথচ আমাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো এখনো প্রত্যাহার হয়নি। ১৮ কোটি মুসলমানের অনুভূতির বিরুদ্ধে এই প্রতিবেদন বাতিল না করলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব।”

বক্তারা আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ড, জুলাই আন্দোলনের ঘটনায় তদন্ত কমিশন ও ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, কিন্তু ২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে সংঘটিত ‘গণহত্যার’ বিচার হয়নি। এটি অবিলম্বে নিশ্চিত করতে হবে।

মহাসমাবেশ থেকে ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়ন বন্ধে সরকারের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

হেফাজতের চার দফা দাবি:

১. নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল।
২. সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন।
৩. হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার এবং শাপলা চত্বরের ঘটনায় বিচার নিশ্চিত করা।
৪. ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়ন বন্ধে কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ নিতে হবে।

জনপ্রিয় সংবাদগুলো

ভুল করবেন না, কোরআন-সুন্নাহ বিরোধী প্রতিবেদন বাতিল করুন

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত